সেঞ্চুরি বঞ্চিত রুতুরাজ, তবু জিতল ফিজের চেন্নাই

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রুতুরাজ কায়কোবাদ। যদিও দলকে জেতাতে পারেননি। আজ সেঞ্চুরির আগেই ফিরে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তবে দল ঠিকই তুলে নিয়েছে বড় জয়। সেটাও আবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। 

চেন্নাইয়ের চিপকের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ৭ বল হাতে রেখে ৭৮ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে চেন্নাই ২১২ রান করেছিল ৩ উইকেটে। সর্বোচ্চ ৯৮ রান করেন অধিনায়ক রুতুরাজ। তার ৫৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া ৫২ রান করেন ড্যারিল মিচেল। 

হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, যাদব উনাদকাট ও থাঙ্গারাসু নটরজান নিয়েছেন একটি করে উইকেট। 

২১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি আসে এইডেন মার্করামের ব্যাট থেকে।

চেন্নাইয়ের হয়ে তুশার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মোস্তাফিজ নিয়েছেন দুই উইকেট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত