‘প্রিয় সত্যজিৎ’-এর পর এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান। সিনেমার নাম ‘শেকড়’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন এফএস নাঈম ও আইশা খান। প্রথমবারের মতো একসঙ্গে তাদের পর্দায় দেখা যাবে। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে নির্মাতা থেকে শুরু করে কেউই এখন কথা বলতে চান না। এ বিষয়ে জানতে নির্মাতা প্রসূন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হ্যাঁ, “শেকড়” নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। সেটা নিয়েই আগামী ২ মে সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত জানানো হবে। এর আগে কিছুই জানাতে চাচ্ছি না।’
