তরুণ নাঙ্গিয়াল-ইসহাককে নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট : ০১ মে ২০২৪, ০১:১৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য  রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দলে আছেন তরুণ বাঁ-হাতি স্পিনার নাঙ্গিয়াল খারোতি, গেল মার্চে আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তার। ৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫ উইকেট। তার ইকোনমি রেট ৫.৯০।

এছাড়াও দলে যায়গা পেয়েছেন ৪ টি-টোয়েন্টি ম্যাচে ৭৫ রান করা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক। ইসহাক আফগানদের হয়ে ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন।

আফগানদের স্কোয়াডে রশিদ খান ছাড়াও আছেন আরও ৫ জন অলরাউন্ডার। তারা হলেন- আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত ও নাঙ্গিয়াল।

১ মে এর মধ্যে বাকি দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ২৫ মের মধ্যে দলে পরিবর্তন করার সুযোগ পাবে।

আফগানিস্তান দল :

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব-উর-রহমান, নূর আহমদ, নবিন-উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ। 

রিজার্ভ : সেদিকুল্লাহ অতল, হজরতউল্লাহ জাজাই ও সেলিম শাফি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত