বৃহস্পতিবার দিবাগত রাত ১টার মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ওই পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্ভাভাস দিয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বিস্তার লাভ করতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পযবেক্ষণাগার ৪১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। এটি এখন পর্যন্ত পাওয়া খবরে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। তবে এখনই বৃষ্টি বা ঝড়ের সম্ভবনা নেই।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
প্রশ্নফাঁসকাণ্ডে নাম আসা সেই রূপা এবার চেয়ারম্যান প্রার্থী