অবশেষে বহুল কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। তবে ভোগান্তিতে পড়েন পথচারী ও ফুটপাতের দোকানিরা। বৃহস্পতিবার (২ মে) সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে রাত ৯টার দিকে।
রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।
মেঘে ঢেকে যায় রাজধানী। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেল। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।
এদিকে ঢাকার আশপাশের এলাকায়ও বৃষ্টি পড়ছে বলে জানা যায়। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। ফলে শীতল অনুভব হচ্ছে।
কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা, ৩ নাবিক গ্রেপ্তার
সড়কে একই পরিবারের মৃত্যুর সংখ্যা বাড়ছে