মেসি-ডি মারিয়ার একসঙ্গে মায়ামিতে খেলা হচ্ছে না যে কারণে

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:০৮ পিএম

ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। মেসির সঙ্গে অনূর্ধ্ব পর্যায়ে এবং জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। তবে ক্লাবে একসঙ্গে খুব একটা খেলা হয়নি ডি মারিয়া-মেসির। পিএসজিতে এক মৌসুম ছিলেন একসঙ্গে। গুঞ্জন আছে আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়া ও সের্জিও রোমেরো যোগ দিতে পারেন মায়ামিতে।

এই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মায়ামি কোচ বলেন, ‘সত্যি হচ্ছে আমার এই সম্পর্কে ধারণা নেই। তবে আমার মনে হয় না আর্থিকভাবে কিংবা বৈধভাবে তাকে আনার মতো অবস্থায় আমরা আছি। অ্যাঞ্জেল বা রোমেরোকে নিয়ে স্পোর্টস ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানতে পারিনি।'

বেতন নিয়ে বিধিনিষেধের কারণে ডি মারিয়াকে আনা সম্ভব নয় বললেন মার্তিনো ‘লিগের কিছু আর্থিক বিধিনিষেধ আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই নিয়ম মেনে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের খেলোয়াড়কে আনার মতো অবস্থা আমি দেখছি না।’

মায়ামি বাংলাদেশ সময় কাল ভোরে মেজর লিগ সকারে ম্যাচ খেলবে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত