দুই দেশ থেকে ঘুষ নেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:২৪ এএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হেনরি কুয়েলার ও তার স্ত্রী ইমেল্ডা কুয়েলারের বিরুদ্ধে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, তারা আজারবাইজানের সরকারি মালিকানাধীন একটি তেল কোম্পানি ও মেক্সিকোর একটি ব্যাংক থেকে ঘুষ নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির বিচার বিভাগ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ২০১৪-২১ সাল পর্যন্ত এসব ঘুষ লেনদেন হয়েছে। বিভিন্ন মধ্যস্থতাকারী এবং ৬৭ বছর বয়সী ইমেল্ডা কুয়েলারের মালিকানাধীন কোম্পানির মাধ্যমে কয়েকটি চুক্তি করে ঘুষ আদান-প্রদান হয়েছে। ঘুষ নেওয়ার বিনিময়ে মার্কিন পররাষ্ট্রনীতি যেন আজারবাইজানের পক্ষে যায়, তা নিশ্চিতে প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কুয়েলার। আর মেক্সিকো সিটিভিত্তিক ব্যাংকগুলোকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছিলেন তিনি। অভিযোগ আছে, কুয়েলার দম্পতি ওই ঘুষের অর্থগুলো দিয়ে নিজেদের ধারদেনা পরিশোধ করেছেন এবং পরিবারের জন্য খরচ করেছেন। টেক্সাস অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির এ সদস্য অবশ্য এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত