ফিলিস্তিনপন্থী সার্জনকে দেশে ঢুকতে দেয়নি ফ্রান্স

আপডেট : ০৫ মে ২০২৪, ১০:৪২ পিএম

ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসসান আবু সিত্তাকে ফ্রান্সে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জার্মানি আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা থাকায় তাকে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাসসান আবু সিত্তা গাজায় ৪০ দিনেরও বেশি সময় ধরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা করেছেন। তিনি উপত্যকার দুর্ভোগ সম্পর্কে সোচ্চার। খবর আল আরাবিয়ার।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, ‘আমি শার্ল দ্য গোল বিমানবন্দরে আছি। তারা আমাকে ফ্রান্সে ঢুকতে বাধা দিচ্ছে। আজ ফরাসি সিনেটে আমার বক্তব্য রাখার কথা। তারা বলছে, জার্মানরা আমার ইউরোপে প্রবেশের ওপর এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে।’

তিনি অভিযোগ করেন, ইউরোপ গণহত্যার সাক্ষীদের চুপ করিয়ে দিচ্ছে। আর ইসরায়েল তাদের কারাগারে হত্যা করছে। তাকে শেষ ফ্লাইটে ফেরত পাঠাতে জোর করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গাসসান আবু সিত্তাকে জার্মানিতে ঢুকতে দেওয়া হয়নি। সে সময় বার্লিনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। ৫৪ বছর বয়সী এই সার্জন আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে গাজায় তিনি যে হামলা করেছেন এবং যে ধরনের অস্ত্র ব্যবহার হতে দেখেছেন সে সম্পর্কে যুক্তরাজ্যের পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত