বুধবার থেকে সশরীরে ক্লাসে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৬ মে ২০২৪, ১২:৫৫ পিএম

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় দুই সপ্তাহ অনলাইন ক্লাস চলার পর আবারো সশরীরে ক্লাসে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৮ মে থেকে ক্লাস ও পরীক্ষা সমূহ সশরীরে অনুষ্ঠিত হবে। সোমবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশের উপর দিয়ে চলমান তীব্র দাবদাহ সহনশীল পর্যায়ে আসায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের উপর দিয়ে চলমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় আগামী বুধবার (৮ মে) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ সোমবার এই সিন্ধান্ত অনুমোদন করেন।
 
এর আগে গত ২১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। সে সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত