বাইডেন প্রশাসনকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা ট্রাম্পের

আপডেট : ০৭ মে ২০২৪, ০১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প তার দাতাদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন। চলতি সপ্তাহেই দাতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়েছে। নাৎসি আমলের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তারা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে। অবশ্য ওয়াশিংটন পোস্ট এই বিষয়ে ট্রাম্প ক্যাম্পেইনের কাছে জানতে চাইলেও তারা উত্তর দেয়নি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেইটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ এনেছেন। তিনি বলেন, ট্রাম্প নব্য-নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন, আর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সমর্থন করছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বেশি কিছু বর্ণবাদী ও উত্তেজনা তৈরি করে এমন বক্তব্য রেখেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয় না পেলে সহিংসতা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত