সমাজকল্যাণমন্ত্রী বললেন

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে

আপডেট : ০৭ মে ২০২৪, ০৬:৩২ এএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রতিটি স্থাপনায় প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। তারা যেন যানবাহন, রাস্তাঘাট, হাট-বাজার, সব প্রতিষ্ঠানে অবাধে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উপলক্ষে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোয়াকের চেয়ারপারসন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বাংলাদেশের অটিজমবিষয়ক সচেতনতা তৈরিতে অগ্রদূতের ভূমিকা রেখেছেন।

তিনি অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন হিসেবে এ বিষয়ে সচেতনতা ও নীতি তৈরিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশে এনডিডি ও অটিজম বিষয়ে আজ মানুষের মধ্যে যে ইতিবাচক পরিবর্তনে এসেছে এটির সিংহভাগ কৃতিত্ব তার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত