বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় চড়ার পর মারা গেছেন একজন নেপালি গাইড। দেশটির বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমের প্রথম মৃত্যুর ঘটনা এটি। বৃহস্পতিবার হিমালয় প্রজাতন্ত্রের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, লাকপা তেঞ্জি শেরপা (৫৩) গত সোমবার বিদেশি পর্বতারোহীদের সঙ্গে ২৭ হাজার ৮৩৮ ফুট মাকালু পর্বতের চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু নামার সময় তিনি মারা যান।
নেপাল পর্যটন বিভাগের রাকেশ গুরুং বলেন, লাকপা তেঞ্জি শেরপা অসুস্থ ছিলেন। তার দলের সদস্যদের তাকে সাহায্য করতে হয়েছিল।
অন্যদিকে এ অভিযানের আয়োজক সেভেন সামিট ট্র্যাকস জানিয়েছে, তারা আরো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। নেপাল মাকালু পর্বতের জন্য বিদেশি পর্বতারোহীদের ৫৯টি পারমিট জারি করেছিল। এদের মধ্যে কয়েক ডজন শীর্ষে পৌঁছেছে।
নয়াদিল্লিকে ‘নোংরা’ বললেন ডেনিশ রাষ্ট্রদূত!