সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসার এক মাসেরও কম সময়ের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন।

গত সেপ্টেম্বরে নেপালের আগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন গুরুং। তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই’ তিনি পদত্যাগ করছেন।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, ৩৮ বছর বয়সী গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আজ থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। আমার কাছে নৈতিকতা পদ-পদবির চেয়ে বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই... জনজীবন হতে হবে স্বচ্ছ, নেতৃত্ব হতে হবে জবাবদিহিমূলক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত