বিজয়নগর উপজেলা নির্বাচনে ৩ পদে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত বিজয়নগর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ আল মামুনের কার্যালয়ে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন বিজয়নগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, মো. আল জাবের, প্রকৌশল কাজী রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, মুজিবুর রহমান , মোসাহেদ হোসেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ৯ জন জমা দিয়েছেন। তারা হলের উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মৃণাল কান্তি চৌধুরী (লিটন), উপজেলা যুবদলের সদস্য সচিব মোখলেছুর রহমান (লিটন), উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মুফতী রেদোয়ানুল বারী সিরাজী, মো. নজরুল ইসলাম, রাজ্জাক মিয়া, রফিকুল ইসলাম, মো. কবীর আহমদ।

এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন বিজয়নগর উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফয়জুন্নাহার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, সুহেদা আক্তার।

বিজয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দৈনিক দেশ রূপান্তরকে বলেন, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর আবেদন ড্রাফটে রয়েছে।

আগামী ১২ মে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ ও  ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত