এনবিএলের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:০০ এএম

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীকে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে প্রফেসর হেলাল উদ্দিন নিজামীকে নিয়োগ দেয়।

প্রফেসর নিজামী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশের সদস্য ছিলেন।

তিনি আইএফআরএস (ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড)-এর ওপর আইসিএইডাব্লিউ (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস), ইউকে থেকে প্রশিক্ষণ লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) ইনস্টিটিউটের তিনি একজন ফেলো সদস্য। এছাড়াও, তিনি সিজিআইএর গ্লোবাল কাউন্সিলের সদস্য এবং নেটওয়ার্ক রিলেশন কাউন্সিল (এনআরসি)-এর চেয়ারপারসন ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত