ট্রাকের চাকায় পিষ্ট এএসআই

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:১৩ এএম

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। তার নাম মমতাজ আলী। এ ঘটনায় আবদুল জলিল নামে অন্য এক এএসআই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত এএসআই একই জায়গায় কর্মরত।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বিকেল সোয়া ৫টায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে মমতাজ আলী ও আবদুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ আলী মারা যান। গুরুতর আহত এএসআই আবদুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত