চার বলে জোড়া শিকার, জিম্বাবুয়েকে চেপে ধরলেন মোস্তাফিজ

আপডেট : ১০ মে ২০২৪, ০৯:২৯ পিএম

আইপিএলে দারুণ সময় পার করে আসা মোস্তাফিজুর রহমান ঝলক দেখালেন জাতীয় দলে খেলতে নেমেই। নিজের তৃতীয় ওভারে চার বলের ব্যবধানে জোড়া শিকার তুলে নিয়ে চেপে ধরেন জিম্বাবুয়েকে।

ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে রায়ান বার্লকে ফেরান মোস্তাফিজ। আর শেষ বলে তুলে নেন লুক জঙ্গওয়ের উইকেট। তাতে  ১৫ ওভার শেষে ৯৪ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। 

শেষ ৩০ বলে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ৫০ রান। হাতে আছে ৪ উইকেট। বাংলাদেশের আতঙ্ক হয়ে ক্রিজে এখনো রয়েছেন জোনাথন ক্যাম্পবেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত