‘আমি চাই রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে’

আপডেট : ১১ মে ২০২৪, ০১:৫৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই আমার রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আজ শনিবার (১১ মে) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন-গৃহহীন থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের যারা একেবারে তৃণমূলের মানুষগুলো পড়ে আছে, যেমন আমাদের সুইপার যারা ছিল; হরিজন বলে, দলিত বলে সব সময় একটু অন্য দৃষ্টিতেই দেখা হতো। আমরা অবশ্য নামগুলো পরিবর্তন করে দিয়েছি। এখন তারা পরিচ্ছন্নতাকর্মী। সব নামগুলো একটু পরিবর্তন করে সুন্দর নাম দিয়েছি এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া শুরু হয়েছে। কাজেই অল্প খরচে সাধারণ মানুষগুলোর জন্য স্বাস্থ্যকর, সুন্দরভাবে বসবাস করতে পারে।

শেখ হাসিনা বলেন, 'শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্লাটে থাকবে...আমি চাই আমার রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্লাটে থাকবে। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে। এই কথা মাথায় রেখেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত