পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন জিতেন্দ্র-কন্যা একতা কাপুর। ছেলের নাম রাখেন রবি। এবার বলিপাড়ায় ফের গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে চলেছেন খ্যাতনামা এই প্রযোজক। এবারও সারোগেসির মাধ্যমেই মা হচ্ছেন তিনি।
জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার, কেউই বিয়ে করেননি। ২০১৬-তে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাইয়ের ছেলেকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানিয়েছেন, তিনি বিয়ে করবেন না। কিন্তু, মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সরোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিয়েতে অনীহা একটার, তবু মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন তিনি। এবারও সেই পন্থাই অবলম্বন করবেন। যদিও এই প্রসঙ্গে এখন একতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, একতা চেয়েছেন তার ছেলে রবি যাতে সঙ্গীর অভাববোধ না করে, তাই এই সিদ্ধান্ত। তিনি ও তার ভাই তুষার যেমন একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তেমনটাই হোক তার ছেলের ক্ষেত্রেও। সেই কারণেই ফের মা হওয়ার সিদ্ধান্ত তার।
