মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা বলছিলেন রিয়াদ, অতঃপর...

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:০২ পিএম

নাটোর একটি ট্রাকের ধাক্কায় মো. রিয়াদ হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ রবিবার (১২ মে) দুপুর ১২টার দিকে  নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের কান্দিভিটুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রিয়াদ হোসেন (২২) শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে বিয়াদ নাটোর-রাজশাহী মহাসড়ক পথ দিয়ে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল রিয়াদ। এসময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিয়াদের মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত