রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করলে কেউ পার পাবে না: বিজিবি ডিজি

আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, অভিযানের সফলতা আসছে। একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মতোর দুঃসাহসিক সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়ে কেউ পার পাবে না।

আজ সোমবার (১৩ মে) বিকাল ৪টায় বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছে। যৌথ বাহিনী নিরীহ মানুষজনের উপর অত্যাচার করছে তা আদৌ সঠিক নয়। এধরনের অপপ্রচার করে লাভ হবে না। যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত