ভারতে তাপপ্রবাহের জেরে বিদ্যুতের চাহিদা রেকর্ড গড়তে পারে। আর সেই মতো জোগান না থাকায় জুনে বিদ্যুৎ ঘাটতি ১৪ বছরে সর্বাধিক হতে পারে বলে আশঙ্কা করছে সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বিদ্যুতের চাহিদা এবং জোগানের ঘাটতি এ বছর ২০০৯-১০ অর্থবছরের পরে সবচেয়ে বেশি। জলবিদ্যুৎ উৎপাদন চার দশকে সর্বনিম্ন।
এই পরিস্থিতিতে গত সপ্তাহে হাল খতিয়ে দেখতে জরুরি বৈঠকে বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ। বৈঠকে বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫ গিগাওয়াটের বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ফের চালুর কথাও। যাতে করে চাহিদা মেটানো যায়। গত সেপ্টেম্বর মাসে ভারতে রেকর্ড গড়ে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ২৪৩ গিগাওয়াটে। এবার এপ্রিল-জুনেই ২৬০ গিগাওয়াট হতে পারে।
