সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স সিটিজেন্স ব্যাংকের যেকোনো শাখা থেকে উত্তোলন করা যাবে।
মোহাম্মদ মাসুম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং আহসান জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ), ট্রাস্ট ব্যাংক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
