রাজশাহীতে আম পাড়া শুরু, বাজার জমবে মাসের শেষে

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৪৪ এএম

গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ। জেলা প্রশাসন ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আম বাজারজাতকরণের সময় বেঁধে দেওয়া হয় ১৫ মে থেকে। তবে আপাতত শুধু গুটি আম পাড়া যাবে। গতকাল বুধবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকার চাষিরা আম পাড়া শুরু করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, আম এখনো পাকা শুরু হয়নি। এ কারণে সেভাবে পাড়াও শুরু হয়নি। এখন যেগুলো পাড়া হচ্ছে সেগুলো মূলত আচারের আম। জমজমাট আমের কারবার শুরু হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজশাহী জেলা প্রশাসনের তথ্যমতে, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে গোপালভোগ-রানিপছন্দ, ৩০ মে থেকে ক্ষীরসাপাত, ২৫ মে থেকে লক্ষণভোগ-লখনা, ১০ জুন থেকে ল্যাংড়া-ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি এবং ফজলি, ৫ জুলাই থেকে বারি-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি এবং কাটিমন এবং বারি-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ১৬৪ টন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত