নরসিংদীতে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজন নিহত 

আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৬ পিএম

নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। শনিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দুর্গম চলাঞ্চল আলোকবালিতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকবালি এলাকার কামাল মিয়ার স্ত্রী  শরিফা বেগম (৫০), ছেলে ইকবাল মিয়া (১২) ও পাশের গ্রামের কাইয়ুম আলী (২২)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে নিহত কামাল তার স্ত্রী শরিফা, ছেলে ইকবাল ও কাইয়ুম আলীসহ বেশ কয়েকজন জমিতে ধান কাটছিল। সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় তারা ক্ষেতের পাশে একটি পলিথিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে শরিফা, কাইয়ুম  ও কামাল সহ পাঁচ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম ,শরিফা ও ইকবাল মারা যান। আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি তানভীর আহমেদ বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছেন। আর আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত