গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবনসংলগ্ন নাফ নদীর মোহনায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি বোট তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. রফিক (১৪), আবু তাহের (২০), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারহান (২৪) নামে চার কারবারিকে আটক করা হয়। বিজ্ঞপ্তি
