কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৫৩ এএম

কিরগিজস্তানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পাকিস্তানি শিক্ষার্থী আহত হন।

বিবিসি বলছে, গত ১৩ মে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে কিরগিজ ও মিসরীয় শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই স্থানীয়রা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এদিকে দেশটিতে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত। সেই সঙ্গে নিরাপত্তার জন্য এই মুহূর্তে তাদের ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। কিরগিজস্তানে ভারতের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছেন। তবে বিশকেকে কতজন থাকেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে হামলায় তিন পাকিস্তানি শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত