অলিম্পিকে খেলা হচ্ছে না মেসির যাচ্ছেন মার্তিনেজ!

আপডেট : ২২ মে ২০২৪, ১২:০৩ এএম

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার ইচ্ছার কথাটা কোচ হাভিয়ের মাসচেরানোকে জানিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সরাসরিই বলেছেন, খেলতে চান অলিম্পিকে। কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের খবর অনুযায়ী, মার্তিনেজ অলিম্পিকে খেললেও মেসির খেলা হচ্ছে না।

যেকোনো দেশের অলিম্পিক দলে এমনিতে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়রা খেলেন। কিন্তু কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড় নিতে পারেন। আর্জেন্টিনার অলিম্পিক দলে সেই তিন সিনিয়র খেলোয়াড় হিসেবে খেলতে চেয়েছেন অনেকেই এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ উল্লেখযোগ্য নাম। কিন্তু মাসচেরানোর প্রথম দুই পছন্দ ছিলেন মেসি ও ডি মারিয়া। ডি মারিয়া অবশ্য আগেই বলে রেখেছেন, তার অলিম্পিকে খেলার খুব একটা ইচ্ছা নেই। কোপা আমেরিকার পর আর্জেন্টিনা দলকে বিদায় জানাতে পারেন বলেও একবার উল্লেখ করেছিলেন। আর অলিম্পিক দলে তরুণদেরই সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত