আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল সভা

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:৩৫ এএম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দ্য কলেজ সভা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এই সভা হয়।

এতে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সভায় ১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের বিদ্যমান স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন পিএসও, এএফডি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডিজিএমএস মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী। এ ছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত