‘স্বাস্থ্য অধিদপ্তরের কারণে মশা নিধন কার্যক্রমে ব্যাঘাত’

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:৩৯ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের কারণে মশা নিধন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে কেন্দ্রীয় মতবিনিময়’ সভায় তিনি এ অভিযোগ করেন।

মেয়র তাপস বলেন, ‘ডেঙ্গু রোগীর সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করা হলে আমরা মাঠ পর্যায়ে আরও ফলপ্রসূ ও কার্যকর সেবা নিশ্চিত করতে পারব। গত বছরের অক্টোবর পর্যন্ত ৯ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগীর তথ্য পেয়েছি। যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন আমাদেরকে শুধু তাদের তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু যারা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছেন, তাদের তথ্য দেওয়া হচ্ছে না। ফলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত