ফেডারেশনের কাপের ফাইনাল গড়ালো অতিরিক্ত সময়ে

আপডেট : ২২ মে ২০২৪, ০৫:২৬ পিএম

ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল জমে উঠেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিড নিলেও শেষ মুহূর্তে সেটা শোধ করেছে বসুন্ধরা কিংস। তাতে ১-১ সমতায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

কিংস পিছিয়ে পড়ার পর তাদের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন কয়েকটি পরিবর্তন করেন। সেই পরিবর্তন ম্যাচে খানিকটা প্রভাবিত করে। অধিনায়ক রবসন রবিনহোর দুর্দান্ত শট মোহামেডানের গোলরক্ষক সুজনের হাতে লেগে বল পোস্টে লাগে। ফিরতি আক্রমণে মোহামেডানের অধিনায়ক দিয়াবাতে প্রায় গোল করেই ফেলেছিলেন৷ কিংসের গোলরক্ষক শ্রাবণ আর্জেন্টিনার মার্টিনেজের মতো পা বাড়িয়ে বল ঠেকান। 

শ্রাবণ কিংসকে ম্যাচে রেখেছেন৷ তার সেই পারফরম্যান্সকে পুর্ণতা দিয়েছেন ব্রাজিলিয়ান মিগেল৷ একক প্রচেষ্টায় কয়েকজন কাটিয়ে বক্সে প্রবেশ করে আড়াআড়ি শটে গোল করলে খেলায় প্রাণ সঞ্চার হয়। রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে কিংসের গোলরক্ষক শ্রাবণ আরেকটি সেভ করেন। এতে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়৷

এর আগে, ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক দিয়াবাতের বাড়ানো বলে এমানুয়েল সানডে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট আর রুখতে পারেননি শ্রাবণ। তখনই মোহামেডান গ্যালারিতে অর্জন।

 

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে বাঁ দিক থেকে সানডের ডান পায়ের শট ঠেকিয়ে ম্যাচটি অতিরিক্ত সময় নিয়ে যান কিংস কিপার শ্রাবণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত