‘এমপি আনারের হাড়-মাংস আলাদা করে মসলা মিশিয়ে ব্যাগে ভরা হয়’

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:২৩ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার জন্য হাড়-মাংস আলাদা করে মসলা মিশিয়ে ব্যাগে ভরা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

হারুন অর রশীদ বলেন, এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। ঢাকায় পুলিশের নজরদারির কারণে হত্যার স্থান হিসেবে বেছে নেয়া হয় কলকাতাকে। হত্যাকারীরা এমনভাবে এমপি আনারের লাশ গুমের চেষ্টা করেছে যাতে কোনো হদিস না মেলে। লাশ গুমের জন্য হাড্ডি থেকে মাংস আলাদা করে পৃথক পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালেও বুঝতে না পারে, সে জন্য মাংসের সঙ্গে মসলা মিশিয়ে খাবার উপযোগী মাংসের মতো বানানো হয়।

তিনি বলেন, বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয়। তবে আমরা তিনজকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে তার মরদেহ পুরোপুরি না মিললেও অংশ বিশেষ পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৩ মে ওই ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার। পরে আরও তিনজন সেখানে যায়। তাদের মধ্যে দুজনকে ১৪ মে সকালে ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন, সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এ তথ্যপ্রমাণ থেকেই পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত