ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শুরুতে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি।
