অবাক ভালোবাসা পাচ্ছে ‘আশ্চর্য ভালোবাসা’

আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:১৩ পিএম

সামাজিক মাধ্যমে এই মুহূর্তের আলোচনা ওয়ারফেইজের অবাক ভালোবাসা। দুই সময়ের দুই কণ্ঠশিল্পী বাবনা করিম ও পলাশ নূর এই গানে কণ্ঠ দিয়েছেন। নতুন মোড়কে আসা ভীষণ জনপ্রিয় এই গানটি পেয়েছে নতুন মাত্রা। কোক স্টুডিওতে প্রচারিত এই গান ও গল্প নিয়ে ব্যান্ডের প্রধান ভোকালিস্ট পলাশ নূরের মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন

আবেগের জলপ্রপাত

কিছু কিছু গান যেন অমরত্ব লাভ করে, তেমনই একটি গান অবাক ভালোবাসা। এই গানের সঙ্গে অজস্র মানুষের আবেগ জড়িত। ফলে গানটা যখন কোক স্টুডিওতে নতুনভাবে রিলিজ হলো, তখন মনে হলো একসঙ্গে অজস্র আবেগ জলপ্রপাত থেকে নেমে এলো, এখনো আসছে। যে ধরনের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, তা অবিশ্বাস্য। এত মানুষ ফোন করছে, মেসেজ দিচ্ছে; এত মানুষ নিজেদের ভালোবাসা জানাচ্ছে তা রীতিমতো ভাষা হারানোর মতোই। সত্যি, অবাক ভালোবাসা পাচ্ছে যেন আশ্চর্য ভালোবাসা।

75d78471-ef7c-4ccd-b55a-d902c891028b

ইতিহাসে প্রথম

কোক স্টুডিও একটা ফিউশন করতে চায়। আর আমরা যেটা করলাম সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই গানটা বাবনা ভাইয়েরই গাওয়া গান। বাবনা ভাই কনসার্টে গাইতেন। আমার তো একটা অবস্থান আছে। বাবনা ভাই আর আমার গাওয়ার স্কেলে পার্থক্য আছে। বাবনা যে স্কেলে গেয়েছেন আমাকে সেই অংশটুকু গাইতে চারটা স্কেলে উঁচু যেতে হয়েছে। সাধারণত একটা বা দুইটা স্কেল উঁচু করে লেভেল করা হয়। কিন্তু চারটা স্কেল এটা সাধারণত হয় না। আর আমার এখানে অপ্রাটিক ভয়েস এর কাজ করতে হয়েছে। রয়েছে গবেষণা। দুই কণ্ঠের সংমিশ্রণে নতুন ধরনের, নতুনভাবে ‘অবাক ভালোবাসা’ সৃষ্টি হলো। নতুন ভাবে ওয়ারফেইজের সবসময়ের সব শ্রোতা গানটাকে গ্রহণ করেছে।

তবু বাবনা করিম

কর্র্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে অবাক ভালোবাসা গানটা কোক স্টুডিওর জন্য করতে চায়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর। গানের শুটিং হয় রমজান মাসে। বাবনা ভাই আমেরিকায় থাকেন। তিনি এসেছেন। তার মা অসুস্থ, লাইফ সাপোর্টে। স্বাভাবিকভাবেই বাবনা ভাই অনেকটাই বিপর্যস্ত ছিলেন। আন্টির একটার পর একটা অর্গান ফেইল করছে। এর মধ্যে ব্যাপক আয়োজন নিয়ে গানের কাজ শুরু হলো। রমজান মাসে রোজা থেকে গানটা করলাম। বাবনা ভাই এর মধ্যেই যা করলেন, তা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পুরো টিমের সমর্থনে ফাইনালি সুন্দর একটি প্রোজেক্ট সম্পূর্ণ হলো।

babna

থেকে গেছে রহস্য

আমরা কোক স্টুডিওর গান করছি এটা সবাই হয়তো জানে। আমার কাছে নানাভাবেই জানতে চাওয়া হয় যে কোন গানটি আমরা কোক স্টুডিওতে গাইতে যাচ্ছি। রমজানের পর থেকে অনেক মেসেজ আসছিল যে আমরা কোক স্টুডিওর গান করছি, সেটা কোনটা? কিন্তু কোক স্টুডিওর ধরনটা তো ভিন্ন, ব্যাপক আয়োজন নিয়ে কাজ করে তারা। গানটা নিয়ে গোপনীয়তা তো রক্ষা করতেই হবে। আমরা যদি আগে বলে দিই, তাহলে তো হবে না। যারা জেনেছিল আমরা কোক স্টুডিওর গান করেছি, তারা রিলিজের আগের দিন পর্যন্ত জানতে পারেনি কিংবা নিশ্চিত হতে পারেনি ‘অবাক ভালোবাসা’ গেয়েছি আমরা।

রেডিওঅ্যাক্টিভ থেকে ওয়ারফেইজ

ডি রকস্টারের ‘স্বপ্নকথা’ গানটা নিয়ে আমার ভীষণ আফসোস রয়েছে। এই গান আমাকে গায়ক হিসেবে পরিচিতি দিয়েছে, ডি রকস্টার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সে সময়ের ব্যান্ড রেডিওঅ্যাক্টিভ। এই গানের সঙ্গে অজস্র আবেগ রয়েছে আমাদের সঙ্গে বেড়ে ওঠা প্রজন্মের। অথচ এই গানটা আলোর মুখ দেখেনি, গানটা রেকর্ড হয়নি। এই গানের কথা এখনো আমি শুনি, এখনো মানুষ আমাকে জিজ্ঞেস করে এই গানের বিষয় ও জানায় ভালো লাগার কথা। গানটা এখনো ভক্তরা সেই আন-রেকর্ডেড ভার্সন, লাইভের গাওয়াটাই শোনে। ওয়ারফেইজে যোগ দিয়ে অনেক ভালোবাসা পাচ্ছি, আজ আমরা অবাক ভালোবাসা নিয়ে অনেক ভালোবাসা পাচ্ছি, এর বাইরে সেই গানের কথা মনে পড়ে যায়। ব্যক্তিগতভাবে আমার সেই আফসোসটা থেকেই যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত