সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদকসহ দুজনের অর্থদন্ড

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:৫৭ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এসএম মোরশেদ ও সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত এসএম মোরশেদকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ও এজাজ রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন এবং অর্থদণ্ড পরিশোধ করবেন জানিয়ে তারা আদালতের কাছে এক মাস সময় আবেদন করেন। আদালত তাদের সময় আবেদন মঞ্জুর করে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত