জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের তিনটি স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্থগিতকৃত ২৬ মে’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জুন, ৫ জুনের পরীক্ষা হবে ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা হবে ২৯ জুন।
গত ১৮ এপ্রিল প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার আহ্বান করা হয়েছে। ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।
