এভারেস্ট ও লোৎসে বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী বাবর আলীকে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম, মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিস) রাশেদুল করিমসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পর্বতারোহী বাবর আলী বিজি ৩৭২ ফ্লাইটে কাঠমুন্ডু থেকে ঢাকায় ফেরেন।
