ট্রান্সকম গ্রুপের সিইওসহ ৪ জনের রিমান্ড নামঞ্জুর

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪৬ এএম

জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ চারজনের রিমান্ড ও জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন, প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া এবং করপোরেট ফাইন্যান্সের পরিচালক কামরুল হাসান।

এদিন মামলার চার আসামির উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। গুলশান ও বনানীর পৃথক দুই মামলায় তাদের জামিন বাতিল চেয়ে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন বাতিল করে রিমান্ডের আবেদন নাকচ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত