ঢাকায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে এ অনুষ্ঠান শুরু হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এতে সভাপতিত্ব করবেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি
