ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) ওই গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তারাপদ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই মাঠের একটি পাটক্ষেতে অর্ধ-গলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, মরদেহটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপু মৌজার মধ্যে পাওয়া গেছে। ওই বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে বের হয়েছিল শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য। বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে। ধারণা করা হয়েছে নামযজ্ঞ শেষে মাঠ দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
