সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের রহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (৩০) এবং রাজবাড়ী সদরের কল্যাণপুর গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে জুবায়ের খান (৩২) । তারা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় থেকে কাপড়ের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাইম ইসলাম (২২) মারা যান। এ সময় তার পেছনে থাকা আরোহী জুবায়ের খান অচেতন অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনিও মারা যান।
এদিকে সড়ক দুর্ঘনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়কে নেমে বিক্ষোভ করলে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থার তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজীর ও নাফিজ, দাবি এমপির
‘মালয়েশিয়া যেতে না পারলে এ জীবন রাখব না’