টানা কয়েক দিনের অসন্তোষ ও উত্তেজনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হওয়ার পাশাপাশি শুক্রবার সাপ্তাহিক ও শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটির পর নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোষাক শ্রমিকরা।
রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সাভারের উলাইল, হেমায়েতপুরসহ আশুলিয়ার প্রতিটি কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এর সঙ্গে সঙ্গে উৎপাদন স্বাভাবিক হয়েছে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, পোষাক শিল্পের নৈরাজ্য নিরসনে নিরাপত্তা শিল্প পুলিশ ও পুলিশ সদস্যরা ছাড়া প্রশাসনের বিভিন্ন সংস্থা কারখানাস্থল নজরদারিতে রাখছেন।
এ ছাড়া প্রশাসনের পাশাপাশি সাভার শিল্পাঞ্চলে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে কারখানাগুলোর সামনে এবং বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে।