ঠাকুরগাঁও সদর উপজেলায় সাহানাজ বেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহানাজ বেগম গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু।
তিনি বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছিল। গত রাতেও তাদের ঝগড়া হয়েছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক। প্রতিবেশীরা সকালে খবর নিতে গেলে গৃহবধূর মরদেহ দেখতে পায়। এ সময় তারা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশে খবর দেন।
নিহত ও গৃহবধূর বাবা-মায়ের অভিযোগ, প্রায় সময় মেয়েটির সঙ্গে ঝগড়া করত তার স্বামী ও শ্বাশুড়ি। শুক্রবার রাতেও মেয়েটির সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে গলা টিপে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছে। এর সুষ্ঠু বিচার চায় পরিবারটি।
সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবন্ধীকে লোহার পাইপ দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
ভেঙে গেল মালাইকা-অর্জুনের সম্পর্ক!