যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ মাথায় নিয়ে জার্মানি গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জনতা দলের (সেক্যুলার) বহিষ্কৃত নেতা ও লোকসভার বিদায়ী সংসদ সদস্য প্রোজ্জ্বল রেভান্না। সেখান থেকে গতকাল শুক্রবার ভারতে ফিরেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অন্তত ২ হাজার ৯০০টি যৌন কেলেঙ্কারির ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছিল। লোকসভা ভোটের মধ্যে সে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। গত ২৭ এপ্রিল বিদেশে চলে গিয়েছিলেন প্রোজ্জ্বল। ৩৫ দিন পর দেশে ফিরতেই তাকে গ্রেপ্তার করেছে কর্ণাটকের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। এসআইটি প্রোজ্জ্বল রেভান্নাকে তাদের হেফাজতে নিয়েছে। সেখানে তাকে ভাইরাল ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ডাক্তারি পরীক্ষাও করা হবে। গতকালই তাকে আদালতে হাজির করার কথা ছিল।
