আজ রোববার সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত অরুণাচল প্রদেশে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি এবং সিকিমে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এসকেএম।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, এখন পর্যন্ত অরুণাচল প্রদেশে ৬০টি আসনের মধ্যে ৪৬টি আসন পেয়েছে বিজেপি এবং মাত্র ৭টি আসন পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। অর্থাৎ ৩১ আসনে এগিয়ে আছে বিজেপি।
প্রতিবেদনে আরও বলা হয়, ৬০ আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতোমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের গণনা অনুষ্ঠিত হচ্ছে, এর মাধ্যমে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর রাজ্যটি কে শাসন করবে।
অন্যদিকে সিকিমে এবার লড়াই চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার (এসকেএম) নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের সাবেক মুখ্যমন্ত্রী ও সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিংয়ে মধ্যে।
এই অঞ্চলেও এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এসকেএম। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটিতে ৩২ আসনের মধ্যে এসকেএম ৩১টি আসন ইতিমধ্যে জয় করে নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশে ৬০টি বিধাসনভা আসন রয়েছে। সিকিমে রয়েছে ৩২টি বিধানসভা আসন। গত ১৯ এপ্রিল বিধানসভা ভোট অনুষ্ঠিত হয় এই রাজ্যদুটিতে। সিকিমে ৭৯.৮৮% ও অরুণাচল প্রদেশে ৮২.৯৫% ভোট পড়ে।
আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম আদানি