হাওরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০২ জুন ২০২৪, ১১:০৫ পিএম

সুনামগঞ্জের সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরিফ আহমদ (৩) ও মেয়ে ওয়ালীমা আক্তার (৫)। 

জানা যায়, বিকালে আরিফ ও ওয়ালীমা বাড়ির পাশের উঠানে খেলতে যায়। অনেকক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। এক পর্যায়ে বসতঘরের পাশে খরচার হাওরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে গ্রামের কয়েকজন বাসিন্দারা। পরে পরিবারের লোকজন এসে হাওর থেকে তাদের উদ্ধার করে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়। 

সুনামগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত