তুরষ্কের ক্লাব ফেনারবাচের নতুন কোচ স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর মরিনহোকে স্বাগত জানায় ফেনারবাচে ক্লাব। তুরষ্কের স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেনারবাচেতে রোমেলু লুকাকু, পাওলো দিবালাকে আনতে পারেন মরিনহো।
ফেনারবাচের সাথে মরিনহোর দুই বছরের চুক্তি হয়েছে। ইস্তাম্বুলের তিনটি বড় দলের মধ্যে অন্যতম এই ক্লাবটি গত ১০ বছরে ঘরোয়া লিগের শিরোপা জিততে পারেনি।
লিগ জয়ের জন্য এবং উইরোপীয় টুর্নামেন্ট ভালো করতে আসছে মৌসুমে কয়েকজন খেলোয়াড়কে দলে টানার পরিকল্পনা আছে মরিনহোর তা বলাই যায়।
আজিজ ইয়ালদিরিম, ২০১৮ এর আগ পর্যন্ত ২০ বছর ছিলেন ফেনারবাচে ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে। ইয়ালদিরিম স্থানীয় সাংবাদিকদের দল-বদল নিয়ে তথ্য দিয়ে জানিয়েছেন, এরই মধ্যে মরিনহোর সঙ্গে কথা হয়েছে।
ইয়ালদিরিম বলেন, 'আমি নাম বলছি, আমরা লুকাকু, দিবালা ও তালিসকাকে নিয়ে কথা বলেছি। বাকিটা আমাদের (মরিনহো-ইয়ালদিরিম) মধ্যেই থাকুক। সেগুলো আমি আপনাদের বলবো নির্বাচনে জয়ী হওয়ার পর।'
বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু মরিনহোর অধিনে এর আগে তিনটি ভিন্ন ক্লাবে খেলেছেন। চেলসি, ম্যানইউ ও সবশেষ রোমাতে। মরিনহোর অধিনে ৪৭ ম্যাচ খেলে ২১ গোল করেছেন লুকাকু।
রোমাতে দিবালাকেও আনেন মরিনহোই। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের রোমাতে আর এক বছরের চুক্তি আছে। তাই ফেনারবাচেতে দিবালার যোগ দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শরিফুল বললেন, শান্তকে সবাই পছন্দ করে
২৭ শট নিয়েও গোলের দেখা পেল না জার্মানি