শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:১৮ এএম

ফরিদপুরের বোয়ালামারী থানার ইছাডাঙ্গা গ্রামের ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। তার নাম রাসেল সিকদার (২৩)। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, শিশুটি আসামি রাসেল সিকদারের চাচাতো বোন। শিশুটি তখন পাশের একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। রাসেল এবং তার চাচাতো  বোনের বাড়ির পাশে একটি দোকান ছিল। সেই দোকানের মালিক ঘটনার দিন ২২ আগস্ট ২০২২ সালের সন্ধ্যায় রাসেলের কাছে পাওনা টাকা চায়। তখন রাসেল তার চাচাতো বোনকে (শিশুটি) বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। ওই সময়ে রাসেলদের বাড়িতে কেউ ছিল না। আর তখনই রাসেল পেছন পেছন গিয়ে শিশুটিকে গোসলখানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা জানাজানির ভয়ে শিশুটিকে হাত-পা বেঁধে, গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত