সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:১৯ পিএম

নরসিংদীতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) বিকেলে পাঁচদোনা বাজারের গ্রীণ সিটি মার্কেটের সামনে শহীদ মাহবুবুল চেয়ারম্যান সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পাঁচদোনা বাজারের গ্রীণ সিটি মার্কেটের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আবার বাজারে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে উত্তেজিত বিক্ষোকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও নেতারা তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মেসার্স মা বাবা টেক্সটাইলের সামনে মাহবুবুল হাসানকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। হত্যার দুইদিন পর নিহতের ভাই ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা  হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত