কৃষকদের সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:৫১ এএম

দেশের প্রত্যন্ত ও জলবায়ু ঝুঁকিপ্রবণ চরাঞ্চলের কৃষকদের জন্য সমন্বিত বাজারজাতকরণ সহায়তা প্রকল্প চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক সংস্থা ফ্রেন্ডশিপ। এ প্রকল্পের আওতায় কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি সরাসরি ক্ষেত থেকে বাজারজাতকরণের মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সবচেয়ে দুর্গম ১০টি চরের ২ হাজার ৫০০ কৃষকের জীবনমান উন্নত করা হবে।

এ প্রকল্পটি প্রথাগত কৃষির সব পর্যায়কেই অন্তর্ভুক্ত করবে। এর আওতাধীন আড়াই হাজার কৃষককে গবাদি পশু, হাঁস-মুরগি, জলবায়ু ও লবণাক্ততা সহনশীল বীজ, সার ও কীটনাশকের মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।

এ ছাড়াও এর মাধ্যমে কৃষকদের বিদ্যমান সম্পদের সদ্ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উপায়ে কৃষিকাজের বিভিন্ন পদ্ধতি শেখানো হবে। এর পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ-এর যৌথ প্রচেষ্টায় কৃষকের সঙ্গে নির্দিষ্ট পণ্যের বাজারের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, যার মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে। কৃষকদের সঙ্গে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সংযোগ আরও সহজ করার জন্য ফ্রেন্ডশিপের সঙ্গে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত